ভোলায় করোনা পজিটিভ ৪ শ’ ছাড়ালো
গাজী তাহের লিটন, বিশেষ প্রতিনিধি।।
ভোলায় করোনা পজিটিভ রোগির সংখ্যা বেড়েই চলছে।গত ২৪ ঘন্টায় নতুন করে ১২জন সহ জেলায় মোট ৪ শ’ ছাড়ালো। সচেতনতার অভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
২১ জুলাই পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছে ৪৫৬ জন। তবে এদের মধ্যে সুস্থ্য হয়েছে ৩১৮ জন,আক্রান্ত আছেন ১৩৩ জন, মৃত ৫ জন।
সুত্র জানায়, বর্তমানে আইসোলেশনে আছেন ৭ জন, বাকিরা চিকিৎসক ও নার্সদের তত্ত্ববধানে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছে ৫ জন। নতুন আক্রান্ত ১২ জনের মধ্যে চরফ্যাশন উপজেলায় ৫ জন, তজুমদ্দিন উপজেলায় ৩ জন, লালমোহন উপজেলায় ২ জন ও বোরহানউদ্দিন উপজেলায় ২ জন।
ভোলা সিভিল ডাঃ মোঃ ওয়াজেদ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলায় করোনা আক্রান্তদের মধ্যে বেশীভাগ রোগীই ঝুঁকিমুক্ত এবং সুস্থ্য আছেন। তাদের চিকিৎসক ও নার্সরা চিকিৎসা দিয়ে যাচ্ছেন। অন্য জেলার তুলনায় ভোলার করোনা পরিস্তিতি ভালো রয়েছে। এ জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৫ জন।
জেলায় মোট করোনা আক্রান্তদের মধ্যে সদরে আক্রান্ত ১৯৮ জন, যাদের মধ্যে সুস্থ্য ১৪৬ জন, দৌলতখান উপজেলায় আক্রান্ত ৩৫ জনের মধ্যে সুস্থ্য ৩০ জন, বোরহানউদ্দিন উপজেলায় আক্রান্ত ৬০ জনের মধ্যে সুস্থ্য ৩৯ জন, লালমোহন উপজেলায় ৪৬ জনের মধ্যে ৩৬ জন, চরফ্যাশন উপজেলায় ৫৩ জনের মধ্যে সুস্থ্য ৩৭ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৩৮ জনের মধ্যে সুস্থ্য ১৬ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ২৬ জনের মধ্যে সুস্থ্য হচ্ছেন ১৪ জন।
এদিকে, গত ৪ মাসে এ পর্যন্ত জেলায় ৪ হাজার ২৪৭ টি নমুনা সংগ্রহ করা হয়েছে, যারমধ্যে রিপোর্ট এসেছে ৪ হাজার ২৪টি। বাকিগুলো অপেক্ষমান। অন্যদিকে পজিটিভ ছিলো ৪৫৬টি।
এছাড়াও হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে ৫ হাজার ৭১ জন। যাদের মধ্যে বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ৩৮৬ জন বাকিদের ছাড়পত্র দেয়া হয়েছে