ফিরোজ আলম,নিজেস্ব প্রতিনিধিঃ
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে
বেরোবি ছাত্রলীগ সম্পাদক নোবেল শেখের নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের ৩ মাস ব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচীর অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত রেখেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আজ রবিবার বিকাল ৫টায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তারা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান নোবেল শেখের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গ্যারেজের সংযোগ সড়কে ভেষজ, ফলজ ও বনজ গাছ লাগান নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন সাবেক সদস্য এ.কে. প্রামানিক পার্থ,
শহীদ মুখতার ইলাহী হলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান লিটন,ফেরদৌস বাপ্পী,যুগ্ম সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ ও সভাপতি রংপুর মহানগর ফারিয়া,সাবেক সহ-সম্পাদক জাকারিয়া জাকির, শাকিল আহমেদ, বিপ্লব মিয়া, অপূর্ব রায়, রাকিবুল হাসান রূপম প্রমুখ ।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান নোবেল শেখ বলেন, ‘ কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা তিন মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত থাকবে । সেই সাথে সকলকে কমপক্ষে ৩টি করে গাছ লাগানোর আহবান জানাচ্ছি ।
Leave a Reply