বেরোবি ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি মুজিব বর্ষের আহবান, ৩টি করে গাছ লাগান’
মো: ফিরোজ আলম, নিজস্ব প্রতিনিধি:
বেরোবি ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি মুজিব বর্ষের আহবান, ৩টি করে গাছ লাগান’ – স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এর নির্দেশনায় সারা দেশে এক কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে বাংলাদেশ ছাত্রলীগ । এরই ধারাবাহিকতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম এর নেতৃত্বে তার নিজ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এবং এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়। এ বিষয়ে বেরোবি ছাত্রলীগ নেতা মাহবুব আলম বলেন , “দেশের এই ক্রান্তিলগ্নে শুরু থেকেই বাংলাদেশ ছাত্রলীগ আত্মমানবতার সেবায় নিয়োজিত রয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ এর নির্দেশনা অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচী সফল ও সার্থক করতে বেরোবি ছাত্রলীগের প্রতিটি কর্মী অঙ্গীকারবদ্ধ। সুজলা সুফলা শস্যশ্যামলা সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশ ছাত্রলীগ এর প্রতিটি কর্মী সর্বদা সচেষ্ট রয়েছে।