বন্যার্ত অসহায় মানুষের পাশে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সাঃ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু
এম,এইচ দিনার, কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ
ধরলা নদীর পানি বৃদ্ধিতে সদরের কয়েকটি ইউনিয়ন সহ কুড়িগ্রাম জেলার অনেক মানুষ পানিবন্ধি অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। এই দুর্দিনের মহুর্ত্বে বানভাসি মানুষদের পাশে দাড়িয়েছেন অসহায় মানুষের আশ্রয়স্থল কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মন্জু। তিনি প্রতিদিনের ন্যায় আজ মোগলবাসা ইউনিয়নে৭,৮ ও ৯ নং ওয়ার্ডের বানভাসি মানুষদের মাঝে ত্রান বিতরন করেন এবং বলেন আপনাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক এডভোকেট রুহুল আমিন দুলাল, অত্র ইউপি চেয়ারম্যান নুরজামাল বাবলু, সেচ্ছাসেবক লীগের উপজেলা আহবায়ক মমিনুল ইসলাম, দৈনিক ক্রাইম তালাশ ২৪ এর নিজস্ব প্রতিনিধি ফিরোজ আলম সরকার ও ছাত্রলীগ,যুবলীগ সেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।