স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম:
ময়মনসিংহের নান্দাইলে রড বোঝাই টমটম উল্টে ওয়াস কোরুনি (৩০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
নান্দাইল পৌর এলাকার দশালিয়া নামক স্থানে রবিবার (১২ জুলাই) দুপুরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, ময়মনসিংহ – কিশোরগঞ্জ মহাসড়কে চালক ওয়াস কোরুনি টমটমে রড বোঝাই করে বেপরোয়া গতিতে নান্দাইল চৌরাস্তার দিকে যাওয়ার পথে দশালিয়া মোড়ে তার টমটমটি উল্টে যায়। এতে চালক গুরুতর আহত হলে তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি নান্দাইল উপজেলার ঝালুয়া এলাকার গোয়ালবাড়ির মতি মিস্রির পুত্র।
এ বিষয়ে নান্দাইল হাইওয়ে থানার ওসি মনজুরুল হক জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ।
Leave a Reply