July 20, 2026

দক্ষিন আইচা বাজারের মধ্যে সড়কটি একটু বৃষ্টি হলেই করুন দশা ‘ চলাচলে ভোগান্তি

0
received_733473920834768

 

এস হাসান লিটন,চরফ্যাশন ভোলা প্রতিনিধিঃ

কোভিড -১৯ করোনা ভাইরাস পরিস্থিতিতে চলাচলে ভোগান্তিতে আছেন ভোলা জেলার চরফ্যাসন উপজেলা দক্ষিণ আইচা থানা বাজার মধ্যে সড়ক প্রায় দেড় কিলোমিটার রাস্তার বেহলা দশা চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন পথচারীও ব্যবসায়ীরা সেখানে রয়েছে রাব্বানিয়া আলিম মাদ্রাসা ও সাব রেজিষ্ট্রার অফিস, ভূমি অফিস সহ সাপ্তাহিক হাট বাজার এবং প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করেন।পথচারী কয়েকজনে বলেন এই
সড়ক দিয়ে আমাদের হাটা যাচ্ছে না এই
রাস্তা কখন ঠিক হবে আল্লাই জানে এই
কাদার উপর দিয়ে হেটে প্রতিদিন বিভিন্ন শ্রেণির মানুষ যাতায়াত করতে
হয় বলেন তারা।হাল্কা বৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের এ দিকে দৈনিক ভোলার কথা অনলাইন সরেজমিনে , রাব্বানীয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ ইব্রাহিম কাজীর সাথে আলাপ করলে তিনি জানান।হাল্কা বৃষ্টি হলে রাস্তার কাদা জমে যায়, আমাদের যাতায়াতে
অনেক কষ্ট হয়, এদিকে দক্ষিণ আইচা বাজারের ব্যবসায়ীরা বলেন বৃষ্টি হলে বাজার দিয়ে হাটা যায় না মানুষের কষ্টের সীমা থাকে না।

এ দিকে ভোলা-৪ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয় সহ দক্ষিণ আইচা থানা আওতাধীন ৯ নংচরমানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার দেরকে দেখার অনুরোধ জানান তাঁরা এবং এই রাস্তাটি যাতে অতি দ্রুত মেরামত করা হয় সকল মহলের কাছে দাবী তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed