জবি প্রতিনিধিঃ
‘ঢাকা আইকন লিও ক্লাব’র উদ্যোগে বৃক্ষরোপণ ও মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার রাজধানীর সদরঘাট, বাংলাবাজার, শাঁখারী বাজার, কলেজিয়েট স্কুল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় এ কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা।
জানা যায়, বৃক্ষরোপণ শেষে দুপুর বারোটায় তারা মাস্ক বিতরণ শুরু করে। এসময় বাংলাবাজার ব্রীজ থেকে শুরু করে, পুরান ঢাকার শাঁখারি বাজার এলাকায় এসে কর্মসূচি সমাপ্ত করেন তারা।
ঢাকা আইকন লিও ক্লাবের সভাপতি পিয়াল দাস অনুপ বলেন, রাস্তার পাশে অনেক মানুষ মাস্ক ছাড়া চলাফেরা করছিলো, তখন অামরা তাদের মাস্ক দেই। তারা অামদের এ কার্যক্রমকে সাধুবাদ জানায়৷
Leave a Reply