1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

জেলা পুলিশ কুড়িগ্রাম এর উদ্যোগে আয়োজিত হলো MaskupKurigram

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৪৬১ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন
ফিরোজ আলম,নিজস্ব প্রতিনিধি
#MaskupKurigram (Mask is Must) প্রচারনার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।#MaskUpKurigram হ্যাশট্যাগ ব্যবহার করে বাধ্যতামুলক মাস্ক ব্যবহার করার উপর তাগিদ দিতেই এই জনসচেতনতামুলক প্রচারনা চালানো হয়। রবিবার সকাল ১১ টায় কুড়িগ্রাম শাপলা চত্বর মোড় থেকে স্থানীয় পথচারী, ব্যবসায়ী,রিক্সাওয়ালা, অটো, বাস চালক থেকে শুরু করে উপস্থিত সকল ছাত্র-ছাত্রী ও পুলিশ সদস্য এবং মিডিয়া কর্মীদের মধ্যে মাস্ক বিতরন করা হয়।
কুড়িগ্রাম শাপলা চত্বরে সচেতনতামুলক কার্যক্রমে মাস্ক বিতরন ও আলোচনা শেষ করে জেলা পুলিশের মহিলা পুলিশ সদস্যদের হাতে করোনা সংক্রমন প্রতিরোধ লেখা পোষ্টার ব্যানার, সচেতনতামুলক বিভিন্ন প্রচারনা সহ একটি শোভাযাত্রা 0 পয়েন্ট(শপলা চত্বর) থেকে যাত্রা শুরু করে কুড়িগ্রাম কলেজ মোড়ে গিয়ে অবস্থান নেয়। এসময় মাস্ক ইজ মাস্ট(Mask is Must) শোভাযাত্রায় কলেজের ছাত্র ছাত্রী,ছাত্রলীগ ও বিভিন্ন সামাজিক-সমাজসেবামূলক অঙ্গ-সংগঠনের সদস্যরা অংশগ্রহন করে।
সচেতনতামুলক ও মাস্ক বিতরন অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাঃসম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান জননেতা আমান উদ্দিন আহমেদ মন্জু , প্রেসক্লাব সভাপতি এড আহলান হাবিব নীলু,প্রেসক্লাবের সাধারন সম্পাদক আতাউর রহমান বিপ্লব,সাবেক ছাত্রনেতা রিপন আহমেদ,এ্যডভকেট তৌহিদ তিতাস,সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরহাদ,ছাত্রনেতা কাওসার আলম সৈকত সহ ছাত্রলীগের বেশ কিছু সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া কুড়িগ্রাম সদর সার্কেলের সার্কেল অফিসার মহোদয় সহ উলিপুর সার্কেলের সার্কেলের সংশ্লিষ্ট সার্কেল অফিসার, জেলার সকল থানার অফিসার ইনচার্জগন সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত এক সচেতনমুলক আলোচনায় পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাঃসম্পাদক জননেতা আমান উদ্দীন আহমেদ মন্জু সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।বৈশ্বিক এ মহামারী কোভিড-১৯ সংক্রমনের প্রাদুর্ভাবে বাংলাদেশ বিগত ৪ মাস থেকে মোকাবেলা করে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী ও আইজিপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী জেলা পুলিশ কুড়িগ্রাম ভাইরাস সংক্রমন প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে প্রচার প্রচারনা, মাইকিং, বাধ্যতামুলক সবখানে সাবান দিয়ে হাত পরিস্কার,জীবানুনাশক স্প্রে, সমগ্র জেলায় ২০০ স্বেচ্ছাসেবক ও প্রতিষ্ঠানকে গ্রাম ভিত্তিক কাজ করার ব্যবস্থা করেন। প্রবাসী ও এলাকার বাহির থেকে আসা মানুষদের হোম কোয়ারেন্টান নিশ্চিত করা, করোনা কালিন কর্মহীন পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা গয়।
মাস্ক আপ কুড়িগ্রাম কার্যক্রমে পুলিশ সুপার করোনা ভাইরাস থেকে নিজেকে ও পরিবারের সদস্যদের নিরাপদে রাখতে সকলকে বাধ্যতামুলক মাস্ক ব্যবহার করতে হবে বলে জানান। জেলা পুলিশ কুড়িগ্রামের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের লোগো সম্বলিত থেকে ১০০০ পিস মাস্ক বিতরন করা হয়।
সমগ্র জেলায় প্রথম পর্যায়ে ৫ হাজার মাস্ক থানা গুলোর মাধ্যমে বিতরন করার কথা জানা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121