1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

জবিতে সাংস্কৃতিক সংগঠনের অফিস সরিয়ে মেডিকেল সেন্টারের পরিকল্পনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৪৫৪ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের অফিস বন্ধ করে সেখানে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সম্প্রসারিত করার পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সম্প্রতি করোনা ভাইরাসের ফলে শিক্ষার্থীদের বাসা ভাড়া সংকট নিরসন ও চিকিৎসা সেবার মান বৃদ্ধির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৫ দফা দাবির পরেই এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার প্রকৌশলী ওহিদুজ্জামান বলেন, আমাদের স্বাস্থ্য সেবার মেডিকেল সেন্টারটি অনেক ছোট তাই মেডিকেল সেন্টারটি সম্প্রসারিত করার পরিকল্পনা নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের ২য় ও ৩য় তলার সামাজিক ও ক্রিয়াশীল সংগঠন সমূহের অফিস কক্ষ সরিয়ে এখানে মেডিকেল সেন্টারটি সম্প্রসারিত করা হবে। এখানে মেডিকেল সেন্টার করা হলে, ক্রিয়াশীল সংগঠন সমূহের অফিস কক্ষ কোথায় যাবে এ প্রশ্নে তিনি বলেন, এখন যেহেতু ক্যাম্পাস বন্ধ সংগঠনসমুহের কার্যক্রম নাই তাই এখানে মেডিকেল সেন্টার করা হবে। আর সংগঠনসমুহের অফিসকক্ষ কোথায় হবে এটা নিয়ে উপাচার্য স্যারের একটা পরিকল্পনা আছে উনি ভাল বলতে পারবেন।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশনকৃত ক্রিয়াশীল ১৯টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের ২য় তলায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ, রোভার স্কাউট, রেঞ্জার ইউনিট, রিপোর্টাস ইউনিটির অফিস কক্ষ, ৩য় তলায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস), ডিবেটিং সোসাইটি, বিএনসিসি, চলচ্চিত্র সংসদ, ফটোগ্রাফিক সোসাইটি, ৪র্থ তলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, উদিচী ও প্রেসক্লাবের অফিস কক্ষ রয়েছে।

এছাড়া নতুন করে রেজিস্ট্রেশনকৃত আইটি সোসাইটি, মাইম সোসাইটি, সায়েন্স ফিকশন সোসাইটি, রঙ্গভূমি ও মুক্তমঞ্চ পরিষদের কোন অফিস কক্ষ নেই।

যাদের অফিসকক্ষ আছে সেগুলোর আয়তন ছোট হওয়ায় সেখানে অনেক সংগঠনের কার্যক্রম করার জায়গা থাকে না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশনকৃত ক্রিয়াশীল অন্যান্য সংগঠন কক্ষ বরাদ্দ চাইলেও তাদের দেয়া হয়নি।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121