1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

জবিতে চার ছাত্রলীগ কর্মীর অনশন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৩০৪ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

জবি প্রতিনিধিঃ

 

কোভিড-১৯ এর সংকটময় পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসাভাড়া, শিক্ষাবৃত্তিসহ পাঁচটি দাবিতে অনশন শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রলীগ কর্মী।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ অনশন কর্মসূচি শুরু করেন ছাত্রলীগ কর্মী কনিক স্বপ্নীল, মোহন খান, আলমগীর হোসেন হৃদয় ও রাফসান জামিল রাজু।

তাদের দাবিসমূহ হলো, শিক্ষার্থীদের জন্য মানবিক ফান্ড গঠন করে স্ব-স্ব বিভাগের মাধ্যমে আর্থিক বৃত্তি প্রদান এবং সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে বাস্তবসম্মত আর্থিক বৃত্তি নির্ধারণ করা, করোনা সংকটকালীন সময়ে বাসাভাড়া কমানোর ব্যবস্থা করা, যে সকল শিক্ষার্থী সমস্যার কারণে বাসা ছেড়ে দিচ্ছেন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এক সপ্তাহের ভিতরে স্ব-স্ব বিভাগে রাখার ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের জন্য ক্যাম্পাসে করোনা ভাইরাস পরীক্ষাগার এবং সার্বক্ষণিক ডাক্তার ও বিনামূল্যে ঔষধ সরবরাহসহ চিকিৎসা সেবা নিশ্চিত করা, নির্মিত বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকে আবাসিক হল হিসেবে খুলে দেয়া।

এ বিষয়ে অনশনরত ছাত্রলীগ কর্মী কনিক স্বপ্নীল বলেন, করোনাকালীন সময়ে শিক্ষার্থীরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকে বাসা ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা তাদের বাসা ছেড়ে দিতে বলছে, অনেকে বাসাভাড়া দিতে না পেরে নিজেরাই বাসা ছেড়ে দিচ্ছে। কিন্তু তাদের বই, আসবাবপত্র রাখার কোন জায়গা নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছাত্রলীগ পাঁচ দফা দাবি উত্থাপন করে। কিন্তু দাবি জানাানোর এক সপ্তাহ পার হলেও কোনো সমাধান দেয়নি। তাই আমরা অনশনে বসেছি।

এসময় তিনি আরো বলেন, মেডিকেল সেন্টার উন্নয়ের বিষয়টিতে আমরা আনন্দিত কিন্তু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ও ছাত্রসংসদের অফিস কক্ষ সরিয়ে নয়, মেডিকেল সেন্টার অন্য কোনো জায়গায় সম্প্রসারণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121