1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

কুড়িগ্রামে বিভিন্ন সময় জব্দকৃত দেড় কোটি টাকার গাজা ধ্বংস

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৫৪৭ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম কোর্ট মালখানায় রক্ষিত বিভিন্ন বিচারাধীন মামলায় জব্দকৃত ১৪৫১ কেজি গাজা ধ্বংস করা হয়েছে। সোমবার দুপুরে কুড়িগ্রাম জজ কোর্টের পুরাতন ভবণ এলাকায় ২০১৫ সাল থেকে ২০১৭ সালে আলামত হিসেবে সংরক্ষিত এসব গাজা পোড়ানো হয়। যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর হেডকোয়ার্টার কল্লোল কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল উৎপল কুমার রায়, কুড়িগ্রাম কোর্ট পরিদর্শক পৃথ্বীশ কুমার রায়, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীল প্রমুখ।
উল্লেখ্য কুড়িগ্রাম কোর্ট মালখানায় ২০১৫ সালের ৫৩টি মামলার ৫৭৯ দশমিক ৯৬০ কেজি গাজা, ২০১৬ সালে রক্ষিত ২৮৮ দশমিক ৪৭০ কেজি গাজা ও ২০১৭ সালে সংরক্ষিত ৫৮২ দশমিক ৯৬৩ কেজি গাজাসহ মোট ১ হাজার ৪৫১ দশমিক ৩৯৩ কেজি গাজা ধ্বংস করা হয়। কুড়িগ্রাম কোর্ট পরিদর্শক পৃথ্বীশ কুমার রায় জানান, বাজারে প্রতি কেজি গাজা ১০ হাজার টাকার উপরে বিক্রয় করা হচ্ছে। সে হিসেবে আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪৫ লক্ষ টাকার উপরে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121