August 16, 2026

কুড়িগ্রামের মোগলবাসায় বিট পুলিশিং সেবার উদ্বোধন

0
received_742904089858664

 

এম.এইচ. দিনার, কুড়িগ্রাম সদর প্রতিনিধি:

 

বিট পুলিশিং সফল করি,অপরাধ মুক্ত সমাজ গড়ি এই শ্লো গানকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও বিট পুলিশিং ইউনিয়ন পর্যায়ে এ সেবার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭জুলাই) কুড়িগ্রাম সদর মোগলবাসা ইউনিয়ন পরিষদ হল রুমে এ সেবার উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের চেয়ারম্যান নুর জামাল বাবলু, কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ আমিনুল ইসলাম, (এএসআই) মিল্টন মিয়া, স্থানীয় জনপ্রতিনিধিগন ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। স্থানীয় লোকজন বলেন, এটা খুবই ভালো উদ্যোগ এতে করে আমাদের ইউনিয়নের বিভিন্ন অপরাধ কমে আসবে তাছাড়াও কেউ অন্যায় মূলক কাজ করতে ভয় করবে বলে আমরা মনে করি। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাফুজুর রহমান বলেন, প্রতিটি ইউনিয়নে আইন শৃঙ্খলা বাহিনীর লোক কাজ করবে যাতে করে আইন শৃঙ্খলা অবনতি না হয় সার্বক্ষণিক তারা তৎপর থাকবে। মাদক জুয়া বাল্যবিবাহ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কোন বড় ধরনের আইনশৃঙ্খলার অবনতি যাতে না ঘটে এ জন্য তারা সার্বক্ষণিক কাজ করে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *