রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
জাতীয়পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর প্রথম মৃত্যুবার্ষিকী পালনে মঙ্গলবার১৪ জুলাই বাঁধ জোহর উপজেলা পৌর সভা জাতীয় পার্টি অফিসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন দলদলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আতিয়ার রহমান মুন্সি তবকপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মাহমুদুর রহমান বকুল, জাপা নেতা ও হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান বিএম আবুল হোসেন, জাপা নেতা ও থেতরাই ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাইয়ুম সরকার। পৌর সাধারণ সম্পাদক মিন্টু মন্ডল, বেগমগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন রুকু উপজেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি আলম মিয়া ঢাকা গুলশান থানার জাতীয় পার্টির জয়েন্ট সেক্রেটারি আব্দুল্লাহিল কাফি সহ ১৪ টি ইউনিয়নের নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গসংগঠন গণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। ১৪/৭/২০ বিদ্যুৎ সংযোগের কারণে সংবাদ পাঠাতে বিলম্ব হয়েছে
Leave a Reply