1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ২৯৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন
আশিকুর রহমান, পটুয়াখালী প্রতিনিধি : কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে ও সিসি ক্যামেরা স্থাপনের দাবিতে পটুয়াখালীতে ঘন্টাব্যাপী মানববন্ধন করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে ‘এসো সকল নতুন কুড়ি, নিরাপদ শহর গড়ি’ এই শ্লোগান সম্বলিত এক স্মারক লিপি জেলা প্রশাসক মো. ইসলাম চৌধুরীর হাতে তুলে দেয় শিক্ষার্থীরা। এর আগে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক নোমান মিঠু, জেলা ছাত্রলীগের সমাজ সেবা বিষয়ক সম্পাদক আদনান হাবিব খান, পলিটেকনিক ছাত্রলীগের যুগ্ম সাধারণ মীর মোঃ মহিব্বুল্লাহ, ঢাকা বিইউবিটি শিক্ষার্থী নিবির দাস গুপ্ত প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পটুয়াখালী একটি শান্তির শহর। তবে সম্প্রতি সময়ে মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকান্ড বেরেই চলছে। এসকল ব্যক্তিকে চিহ্নত করতে শহরের গুরুত্বপূর্ণ জায়গা গুলোশ সিসিটিভি ক্যামেরার আওতায় আনায়ন এর দাবি জানান বক্তারা। ঢাকা বিইউবিটি শিক্ষার্থী নিবির দাস গুপ্ত বলেন, গত ২২ জুলাই মাদক সেবনের বাঁধা দেয়ার ঘটনার জেরে নাসিবের উপর সবুর কিশোর গ্যাংয়ের প্রধান সবুরসহ তার বাহিনী হামলা চালালে নাসিব দৌড়ে পানামা ডায়গনস্টিক সেন্টারের দোতলায় চলে যায়। এ সময় নাসিবের বন্ধু মুন্না এবং তাকে (নিবির দাস গুপ্ত) কুপিয়ে গুরুত্বর জখম করা হয়। বর্তমানে মুন্না এবং নিবির দাস গুপ্তা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আহত মুন্নার মা সাহিদা বেগম বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি আখতার মোরশেদ বলেন, গত ২২ জুলাই মারামারির ঘটনাকে কেন্দ্র করে ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। ইতোমধ্যে মামলার প্রধান আসামি সিফাত সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে। ##

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121