এম এইচ মোর্শেদ নিজস্ব প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে করোনা ভাইরাসের প্রভাবে আবাসনের কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ নৌবাহিনী। বুধবার দুপুরে লালমোহন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে আবাসন প্রকল্পে ১০০ শত পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন নৌবাহিনীর ভোলা কন্টিনজেন্টের কমান্ডার এম নুর হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এম আব্দুল্লাহ মোবারক সাদেক ।
নৌবাহিনীর ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো, আটা, চাউল, সোলা, সুজি, আধা কেজি লবন, পিয়াজ, আধা লিটার সয়াবিন তৈল ও এক প্যাকেট বিস্কিট।
এসময় ভোলা কন্টিনজেন্টের কমান্ডার এম নুর হোসেন বলেন, আমরা বাংলাদেশ নৌবাহিনী কর্মহীন অসহায় পরিবারের ত্রাণ দিতে ভোলা থেকে এসেছি।প্রতিদিন আমরা কর্মহীন অসহায় পরিবারের ত্রান দিয়ে থাকি।
আপনারে ঘরে থাকবেন বিনা প্রয়োজনে ঘরের বাহির হবেন না।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হাসান জুলহাস ও সংবাদকর্মী ও নৌবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com