মোঃ সুমন
স্টাফ রিপোর্টার
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ৪নং ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিন পদ্মামনসার চরের বাড়ির মিলন হাওলাদার মিয়ার বাড়ির পাশের ২০০ ফুট রাস্তা বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে।
স্থানীয়সুএে জানা যায়, ওই এলাকার সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব আঃরব কাজী সাহেব চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি উন্নয়ন মূলক ভাবে রাস্তাটির কাজ করেছেন। কোতোয়াল বাড়ির দরজা হইয়া দক্ষিনে মতলেব বেপারীর স্কুল পশ্চিমে নুরুল ইসলাম মেম্বার আদারী বাড়ির দরজা হইয়া মিরা বাড়ির ব্রিজ পর্যন্ত ইট দ্বারা রাস্তাটি নির্মাণ করা হয়।
বর্তমানের ঘূর্ণিঝড় ও বৃষ্টির পানির কারণে 200 ফুট রাস্তাটি গভীর পুকুর এর কারণে বৃষ্টির পানির সাথে ভেঙ্গে যাচ্ছে।
সাধারণ মানুষের চলাচল ও রিকশা মোটরসাইকেল চলাচল ব্যাহত হচ্ছে তাই এলাকা বাসীর দাবী অতি দ্রুত মানুষের চলাচলের প্রয়োজনে রাস্তাটি মেরামত করা হোক।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com