1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

সিলেট নগরীতে চাঞ্চল্যকর ক্লু লেস হত্যা মামলার অন্যতম প্রধান আসামি আলমগীর গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ২৮৪ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

 

সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান সৈয়দ সিরাজুল ইসলাম হাসানঃ

সিলেট নগরীর সুবিদবাজারে আমির হোসেন খুনের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন (২৮) দক্ষিণ সুরসার তেতলী টিলাবাড়ি গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।
রোববার দিবাগত রাত আড়াইটায় দক্ষিণ সুরমার রশিদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় গ্রেফতারকৃত আসামী আলমগীর হোসেন এর হেফাজত হইতে চাঞ্চল্যকর হত্যার ঘটনায় আসামীদের ব্যবহৃত ০১টি নীল রংয়ের ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা বলেন, গ্রেপ্তারকৃত আসামি খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করেছে। আর ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

প্রসঙ্গত, গত ২৬ মে নগরীর সুবিদ বাজারে স্বর্ণালী কারওয়াশিং সেন্টারের সামনে বাই সাইকেল আরোহী আমির হোসেনেকে কতিপয় অজ্ঞাতনামা দুস্কৃতিকারীগন ছুরির আঘাতে গুরুতর আহত করে। পরবর্তীতে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

এরপর ২ জুন বিকেল সাড়ে ৪ টায় কদমতলী পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার মির্জা আফতাবুল ইসলামের ছেলে মির্জা আতিক (২৬) এবং মোগলাবাজারের টিলাপাড়া এলাকার মো. শামছু মিয়ার ছেলে আওলাদ হোসেন (৩০) কে গ্রেপ্তার করে পুলিশ। একই সাথে খুনের ঘটনায় ব্যবহৃত সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121