1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ কর্তৃক চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩৩৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান সৈয়দ সিরাজুল ইসলাম হাসানঃ

সিলেট সুবিধবাজারে মোবাইল-ফোন না দেয়ায় নগরীর ছিনতাইকারীদের হাতে খুন হন আমির হোসেন (২৫)। বুধবার (৩) জুন খুনের ঘটনায় আটক দুই ছিনতাইকারী স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা জানায়।

আসামিদের জবানবন্দির বরাত দিয়ে সিলেট কোতোয়ালী থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, ২৬ মে নগরীর সুবিদবাজারে রাত সাড়ে ৯ টার দিকে আমিরের মোবাইল-ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এসময় আমির হোসেন ছিনতাইকারীদের সাথে ধস্তাধস্তি শুরু করলে এক ছিনতাইকারী ছুরিকাঘাত করে তাকে ফেলে দিয়ে মোবাইল-ফোন নিয়ে চলে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে আমির হোসেন মারা যান।

তিনি আরও বলেন, এরপর এ ঘটনায় মামলা দায়ের করা হলে তদন্ত-ভার আমার উপর পড়ে। আমি তদন্তের শুরুতে আশেপাশে প্রায় ২০-২৫ টি সিসি ক্যামেরার সিসি টিভি ফুটেজ সংগ্রহ করি। তবে খুনের সময় কারেন্ট না থাকায় বিষয়টি ধরা পড়েনি। এরপর একটি সিএনজি অটোরিকশার নাম্বার দেখা গেলে সেটি দেখেই তদন্ত এগোয়। পরে মোবাইল নাম্বারসহ অন্যান্য বিষয় মিলিয়ে আমরা কোতোয়ালী টিম দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করি।

এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএমের নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্ত্তী, কোতায়ালী থানার ওসি মোহাম্মদ সেলিম মিঞা, তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র, এসআই দেবাশীষ দেব, এসআই মো. ইবাদুল্লাহ, এএসআই সাজ্জাদুর রহমান, এএসআই তৈয়বুর রহমান, এএসআই মানিক মিয়া অভিযানে অংশ নেন।

এর আগে মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৪ টায় কদমতলী পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার মির্জা আফতাবুল ইসলামের ছেলে মির্জা আতিক (২৬) এবং মোগলাবাজারের টিলাপাড়া এলাকার মো. শামছু মিয়ার ছেলে আওলাদ হোসেন (৩০) কে গ্রেপ্তার করে পুলিশ। একই সাথে খুনের ঘটনায় ব্যবহৃত সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

উল্লেখ্য, গত ২৬ মে সিলেট নগরীতে দুর্বৃত্তের হাতে আমির হোসেন (২৫) নামে এক যুবক খুন হয়। সে নগরীর সুবিদবাজার এলাকার সুলতান আহমদের ছেলে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121