August 19, 2026

শ্রীমঙ্গলে মোবাইল কোর্টের মাধ্যমে ১৯টি মামলা সহ ৩৬ হাজার টাকা জরিমানা

0
_20200601_210858

 

বিশেষ প্রতিনিধি সৈয়দ আমিনুল ইসলাম আল আমিন:

আজ ১ জুন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা, ও ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের পরিচালনায় মোবাইল কোর্টের মাধ্যমে (১৯)মামলা সহ ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়,
মোবাইল কোট এর বিভিন্ন ধারায়।

উল্লেখ্য আজ ১ জুন দুপুর ২ ঘটিকার পর থেকে উপজেলা নির্বাহী অফিসার শ্রীমঙ্গল থানা পুলিশসহ নোবেল কোভিড ১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক অভিযান পরিচালনা করেন উক্ত পরিচালনায় বিভিন্ন ব্যবসায়ী এবং পথচারীদের মাক্স না থাকার কারণে জরিমানাসহ সতর্কতামূলক পরামর্শ দেওয়া হয়েছে। এবং বিকাল ৪ টার সাথে সাথে দোকান বন্ধ করার জন্য বলা হয়েছে এবং ঢাকা থেকে আসা ও সিলেট থেকে আসা যাত্রীবাহী বাস সহ যানবাহন দাঁড় করিয়ে চালক ও যাত্রীদের সতর্কতামূলক পরামর্শ দেওয়া হয়, এবং চালক ও যাত্রীদেরকে মাক্স ব্যবহার করার জন্য পরামর্শ দেয়া হয়। উক্ত অভিযানকালে হবিগঞ্জ রোডের ও কলেজ রোডের কয়েকটি দোকান ৪ টার পরেও বন্ধ না করার জন্য জরিমানা করা হয়, এবং সতর্কতার সাথে তাদেরকে জানানো হয়, আর যদি কখনো সরকারি আদেশ অমান্য করা হয়, তাহলে বড় ধরনের জেল, জরিমানা, করা হবে কঠোর হুঁশিয়ারি, আদেশ প্রদান করা হয়। উল্লেখযোগ্য জরিমানা করা হয় হবিগঞ্জের রোডস্থ মডেল ফার্মেসির রূপক দেবনাথ মাক্স ব্যবহার ছাড়া উক্ত ফার্মেসিতে ব্যবসা পরিচালনা করার জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়, এবং সাথে সাথে মাক্স পড়ানো হয়। উক্ত অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম এবং সহকারী ভূমি কমিশনার মাহমুদুর রহমান মামুন এস আই মোঃ ফরিদ মিয়া, কনস্টেবল রিয়াদ হাসান, সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *