(জেলা প্রতিনিধি,রাংগামাটি)
রাঙামাটিতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক ২টি অভিযান পরিচালনা করে টিটিসি পিয়ারাটিলা এলাকায় ৬০ লিটার চোলাই মদ ও ২৭০০ লিটার ওয়াশ(মদ তৈরির উপকরন) উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। রবিবার দুপুর ১২ টায় অভিযান পরিচালনার সময় ২ জনকে আটক করা হয় ও একজন পলাতক রয়েছে।
আটককৃতরা হলেন, মৃত অমল কুমার চাকমার ছেলে দুলাল চাকমা(৫৫) ও টিটিসি পিয়ারাটিলা এলাকার শান্তময় চাকমার স্ত্রী জ্যোতিষ প্রভা(৩০)।পলাতকের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান শরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট,সেনাবাহিনী ও পুলিশ সহ টাস্কফোর্স গঠন করে অভিযান পরিচালনা করে ৬০ লিটার চোলাই মদ ও ২৭০০ লিটার ওয়াশ(মদ তৈরির উপকরন) উদ্ধার করে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply