1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

ভোলায় জ্বিনের বাদশা ইয়াবা ও গাঁজা সহ অাটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৪৫১ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন
মোঃ হেলাল উদ্দিন নয়ন নিজস্ব প্রতিনিধিঃ  
বোরহানউদ্দিনের অপরাধ জগতের ডন,মাদক ব্যবসায়ী জ্বীনের বাদশা আজাদকে গ্রেফতার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমানের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে জ্বীনের বাদশা আজাদ হাওলাদারকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার হয়। শনিবার গভীর রাতে পরিচালিত ওই অভিযানে আজাদকে কাচিয়া ইউনিয়নের কুঞ্জেরহাট বাজার থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আজাদ ফুলকাচিয়া ৫ নং ওয়ার্ডের মোফাজ্জল হোসেন এর ছেলে। এ ব্যাপারে স্থানীয় থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। বোরহানউদ্দিন থানাসূত্রে জানা যায়,শনিবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার, লালমোহন সার্কেল জনাব, মোঃ রাসেলুর রহমান, এর উপস্থিতিতে এসআই মোঃ রেজাউল করিম, সংগীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় কাচিয়া ইউনিয়নের কুঞ্জের হাট এলাকার উল্লেখিত স্থানে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ সময় আজাদ হাওলাদার নামক জ্বীনের বাদশাকে গ্রেফতার করা হয়।
পরে তার অফিসে তল্লাশী চালিয়ে ৫১ পিচ ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়,গ্রেফতারকৃত আজাদ একজন জ্বীনের বাদশা।প্রতারণামূলক এ ব্যবসার মাধ্যমে সে অনেককে নিঃস্ব করেছেন।তার রয়েছে বিশাল বাহিনী।ইতিপূর্বে সে ,ডিবি পুলিশের অভিযানে একাধিকবার গ্রেফতার হয়েছে। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মুু,এনামুল হক জানান,আজাদ অপরাধ জগতের একজন ডন।জ্বীনের বাদশা আজাদ একজন মাদক ব্যবসায়ী।তার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট আছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্বে বোরহানউদ্দিন থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121