এম এইচ মোর্শেদ নিজস্ব প্রতিনিধি:-
মহামারী করোনা ভাইরাসের প্রভাবে ভোলার বোরহানউদ্দিনে কর্মহীন ও অসহায় পরিবারদের স্বাবলম্বী করার লক্ষ্যে দুইটি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন বাংলাদেশ নৌবাহিনী।
বুধবার (২৪ জুন) সকালে নৌবাহিনীর ভোলা কন্টিনজেন্টের কমান্ডার নুর হোসেন এর নেতৃত্বে এই বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়।
বিতরণকালে ভোলা কন্টিনজেন্টের কমান্ডার নুর হোসেন বলেন, প্রতিদিনই আমরা কর্মহীন ও অসহায় মানুষের মাঝে কাজ করে যাচ্ছি।ত্রান সহ অন্যান্য কিছু প্রায়ই দিয়ে থাকি,এইবার ত্রানের পাশাপাশি সিলাই মিশিন দিয়ে কর্মহীন ও অসহায় পরিবারদের স্বাবলম্বী করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আশা করি তারা এটা দিয়ে সাবলম্ভী হতে পারবে।ভোলার প্রতিটি উপজেলায় আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply