1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

বরগুনার তালতলী উপজেলায় নুরজাহান ফাউন্ডেশন এর বিনা মূল্যে মাস্ক বিতরন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৪৭৮ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

নাঈম হাইরাজ তালতলী প্রতিনিধি:  

“নুরজাহান ফাউন্ডেশন বাংলাদেশ” একটি পরিবেশ উন্নয়ন ও সমাজ কল্যানমুলক অলাভজনক সংস্থা। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলোর মধ্যে থেকে জলবায়ু পরিবর্তন ও শান্তি ও সুবিচার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষের অংশ গ্রহনের মাধ্যমে দেশব্যপী একটি সামাজিক গনসচেতনতা আন্দোলন পরিচালোনা করছে। করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংস্থাটি দেশব্যপী বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচী ঘোষনা করে। ইতিমধ্যে ঢাকা, কিশোরগঞ্জ, দিনাজপুর, নোয়াখালি, লোক্ষীপুর, ভোলা , হবিগঞ্জ সহো বিভিন্ন জেলায় এ কর্মসূচী পালিত হয়েছে ও পর্যায়ক্রমে সকল জেলায় কর্মসূচী পালিত হবে। এরই অংশ হিসেবে বরগুনার তালতলী উপজেলায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। নুরজাহান ফাউন্ডেশন এর চেয়ারমেন জনাব এ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেনের তত্বাবধানে বরগুনা জেলা ইউনিট প্রতিনিধি এইচ এম. জাহিদুল ইসলাম এর পরিচালনায় এ বিতরণ কর্সসূচীতে সর্বাত্বক সহোযগীতা করেন ফাউন্ডেশন এর স্থানীয় সেচ্ছাসেবক শাহজাদা বেপারী, মহিবুল ইসলাম হৃদয়, চয়ন হাওলাদার, আল মেহেদি হাসান, এ এইচ. মোমেন, তানভীর হাসান নাঈম, দেব জিৎ, মেহদি, রাহাত, আল-আমিন, রিয়াজ প্রমুখ। সচেতনতাই এভাইরাস থেকে মুক্তির এখন পর্যন্ত একমাত্র উপায় তাই পরিষ্কার-পরচ্ছিন্ন থাকা, বাড়ির বাহিরে চলাফেরার সময় মাক্স ব্যবহার করা, সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া, বিনা কারনে ঘর থেকে বের না হওয়া ও সামাজিক দুরত্ব বজায় রাখতে সর্ব সাধারণের প্রতি আহবান করা হয়। এ ছাড়াও পরিবেশেরে ভারসাম্য রক্ষার জন্য বেশি বেশি গাছ লাগানো এবং উপকূলে সবুজ বেস্টনি তৈরির জন্য ফাউন্ডেশনের বৃক্ষ্যরোপন কর্মসূচীতে সহায়তাদানে সমাজের বিত্তবানদের সহ সকলের প্রতি বিশেষ অনুরোধ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121