রিপোর্টার জহিরুল ইসলাম:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সর্ব মোট করোনা রোগী ৩২জন এর মধ্যে সুস্থ হয়েছে ১২জন এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোরসালিন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি শেরপুর ইউনিয়নের পাঁচরুখি গ্রামের মৌলভী বাড়ীর সাইদুর রহমানের পুত্র।
শুক্রবার ময়মনসিংহ এস কে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোরসালিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইকবাল আহম্মেদ নাসের।
জানা গেছে,সে গাজীপুর জেলা মাওনা একটি ঔষধ কোম্পানিতে চাকরী করতেন মোরসালিন(২০) গত চার দিন আগে কিডনি জনিত রোগ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তার করোনা উপস্বর্গ দেখা দিলে সেখানেই নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। এতে তার রিপোর্ট পজিটিভ আসে। পরে তাকে ময়মনসিংহের এস কে হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সমস্ত নিয়ন অনুযায়ী পারিবারিক ভাবে তার মৃতদেহ দাফন করা হয়েছে।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইকবাল আহম্মেদ নাসের ক্রাইম তালাশ 24-কে বলেন, নান্দাইলে এ পর্যন্ত ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে এর মধ্যে ১২জন করোনা রোগী সুস্থ হয়েছে নান্দাইলে এই প্রথম এক জন রোগী মারা গিয়েছেন।
Leave a Reply