1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

জবি সাংবাদিক সমিতির চতুর্দশ প্রতিষ্ঠাবার্ষিকী কাল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৩১৯ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

জবি প্রতিনিধিঃ
আগামীকাল (শনিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির চতুর্দশ প্রতিষ্ঠাবার্ষিকী। ২০০৬ সালের ২০ জুন শিক্ষা, সততা, সাহসিকতা স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। দীর্ঘ এই সময়ে দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের নিকট আস্থার প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছে সংগঠনটি। প্রতিবছর সংগঠনটি বিভিন্ন আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে। তবে এই বছর করোনা পরিস্থিতির কারণে ভিন্ন আঙ্গিকে উদযাপনের পরিকল্পনা নিয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, ভার্চুয়াল আড্ডা, কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে সংগঠনটি।

এ বিষয়ে জবি সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবির হুমু বলেন, জবি সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষার পাশাপাশি শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবার আস্থা, বিশ্বাসের একটি জায়গা হিসাবে দাড়িয়েছে। জবিসাস অতীতে শ্রদ্ধেয় অগ্রজদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সকল ন্যায্য আন্দোলনে শিক্ষক শিক্ষার্থীদের পাশে থেকেছে। বর্তমানে এই ধারা অব্যাহত আছে এবং আশা করি ভবিষ্যতেও থাকবে। জবিসাসের পক্ষ থেকে সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা।

সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা। সমিতির প্রতিষ্ঠাতা সকল সদস্য ও সাবেক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা, যাদের পরিশ্রমে সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ের সকলের কাছে আস্থার প্রতিকে পরিণত হয়েছে। সমিতির সদস্যরা শুরু থেকেই দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সাফল্য ও ইতিবাচক সংবাদগুলো যেমন দেশ ও জাতির কাছে তুলে ধরছে ঠিক তেমনি কোন অন্যায় ও দূর্নীতির সাথে আপোষ না করে তার গঠনমূলক সমালোচনা করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উত্তরোত্তর সফলতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121