1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৩৬৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

রোহান রাশেদ ভোলা প্রতিনিধিঃ

ভোলার দৌলতখানে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (১৪ জুন) উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিদারউল্লাহ গ্রামের বেড়ী হাওলাদার বাড়ির পাশে পুকুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, ওই ইউনিয়নের একই ওয়ার্ডের নুরউদ্দিনের ছেলে হাবিব (৮) ও নুরনবীর ছেলে নিহাদ (৬)। সম্পর্কে শিশু দুটি আপন চাচাতো ভাই হয়।
জানা যায়, বিকালে বাড়ির পাশের পুকুরে ওই দুই ভাই গোসল করতে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের অনেক খোঁজাখুজি করে না পেয়ে পুকুরের পাশে তাদের কাপড় পড়ে থাকতে দেখে। এরপর স্থানীয়দের সহায়তায় পুকুরের পানিতে জ্বাল টেনে রাত সাড়ে ৯ টায় পৃথক পৃথকভাবে তাদের মৃতদেহ উদ্ধার করে। এঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে শত শত লোক ওই বাড়িতে ভিড় জমায়।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান ঘটনার সত্যতা জাচাই করে দৈনিক ক্রাইম তালাশ ২৪ নিউজকে নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121