July 20, 2026

উলিপুরে কদমতলা উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনে সংসদ সদস্য

0
received_292251705287679

 

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম থেকেঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার কদমতলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ(০৯ জুন) দুপুরে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক সোহরাব আলী মোল্লা, সহ প্রচার সম্পাদক প্রভাষক শাহীনুর আলমগীর, প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম সরকার, বঙ্গবন্ধু পরিষদ দলদলিয়া ইউনিয়ন শাখার সভাপতি এডভোকেট কামরুজ্জামান (রানা) মুন্সি, দলদলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহেরুল হক, থেতরাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed