মৌলভীবাজার জেলা প্রতিনিধি: শামছুল ইসলাম সোহাগ-
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে রাজশাহী যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন এ ঘটনায় ৯ জন আহত হন।
মঙ্গলবার (১৯মে) ভোরে রাজনগর গোবিন্দবাটি এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন বদিউজ্জামান(৪০) ও মিশু বেগম (৩০) ওরা সবাই রাজশাহীর বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়,তারা ৩টি পরিবার মিলে রাতে বড়লেখা থেকে রাজশাহীর উদ্দেশে রউনাদেন একটি মাইক্রোবাস নিয়ে। পথে রাজনগর এলাকায় গোবিন্দবাটি নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে দুইজন মারা যায় এ ঘটনায় ৯জন আহত হন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসেম অনলাইন নিউজ দৈনিক ক্রাইম তালাশ কে বিষয়টি নিশ্চিত করে জানান মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com