কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৩৮ পিস ইয়াবা টেবলেট সহ এক যুবককে আটক করেছে বিজিবি। আটক কৃত যুবকের নাম ফরহাদ হোসেন (৩০)। সে উপজেলার পাথরডুবী ইউনিয়নের পশ্চিম মইদাম গ্রামের মৃত তফছের আলীর পুত্র।বুধবার বিকেল ৩ ঘটিকায় বাগভান্ডার বিজিবি ক্যাম্পের হাবিলদার ওবায়দুর এর নেতৃত্বে বিজিবির টহল দল গোপন সংবাদের ভীত্তিতে অভিযান চালিয়ে ঝুকিয়া সুইসগেট এলাকা থেকে ৩৮ পিস ইয়াবা টেবলেট ও একটি এপাছি মোটর সাইকেল সহ ফরহাদকে আটক করে। বাগভান্ডার বিজিবি ক্যাম্পের সুবেদার সাইদুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত যুবককে ভূরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ফরহাদ হোসেন দীর্ঘ দিন থেকে ইয়াবার ব্যাবসা করে বলে জানা গেছে।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com