বরগুনা জেলা প্রতিনিধি:
মোঃবশিরুজ্জামান শাওন।
বরগুনার বেতাগী উপজেলার কৃতি সন্তান এস.আই আঃ খালেক (৩৬) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
জানা গেছে, আঃ খালেক এর নমুনা সংগ্রহ করে আইইসিডিআরে পাঠানো হয়। এরপর ঢাকা আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়। করোনায় আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার (৩০এপ্রিল) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। তার বাড়ী বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামে। তিনি আজিম উদ্দিন মৃধার ছেলে।
পরিবার সুত্রে জানা গেছে, তিনি ঢাকার মিরপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত পুলিশের এস.আই এবং মসজিদের ইমাম আঃ খালেক (৩৬) হিসাবে নিয়োজিত ছিল। তিনি স্ত্রী ও এক ছেলে ২মেয়ে অসংখ্য আত্নীয়-স্বজন রেখে গেছেন। ঢাকায় বেলা ১১টায় জানাযা শেষে বেতাগীর উদ্দেশ্য রওনা দিবে এবং প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com