গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার (টুঙ্গীপাড়া-কোটালীপাড়া) উন্নয়নে আবারো প্রতিনিধির দায়িত্ব পেলেন ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (০৭ মে) এ বিষয়ে প্রধানমন্ত্রী স্বাক্ষরিত একটি চিঠি ধর্ম প্রতিমন্ত্রীর নিকট হস্তান্তর করা হয় বলে জানায় ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
চিঠিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যস্ততার জন্য জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচনী এলাকা-২১৭ গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া-কোটালীপাড়া)-এর উন্নয়ন কার্যক্রমে প্রধানমন্ত্রীর পক্ষে দায়িত্ব পালনের জন্য এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ-কে প্রতিনিধি মনোনয়ন করা হলো।
'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকায় তার প্রতিনিধি হিসেবে দীর্ঘ দিন ধরে ধর্ম প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করে আসছেন বলে জানান প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব শেখ নাজমুল হক সৈকত।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্বাচনী এলাকায় তাঁর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com