নাগেশ্বরী প্রতিনিধিঃ
গত শুক্রবার কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা রামখানা ইউনিয়নের আজমাতা মাদারের কুটি গ্রামে গৃহবধু শারমিন আক্তার(১৮) শ্বাস রোধ করে হত্যা করে শ্বশুর বাড়ি লোকজন।
জানা যায়,নাগেশ্বরী উপজেলার রামাখানা ইউনিয়নের আজমাতা মাদারের কুটি গ্রামের আবুল কাশেমের পুত্র দুলাল মিয়া (৩৫)র সাথে একই গ্রামের শের আলীর একমাত্র কন্যা শারমিন আক্তার(১৮)সাথে বিয়ে হয়।
বিয়ের পর থেকে দুলাল ও তার বাড়ীর লোকজন ৬৫ হাজার টাকা যৌতুক দাবি করে বিভিন্ন সময়ে শারমিন আক্তারকে নির্যাতন করে আসছিল।
এদিকে গত শুক্রবার দুলাল মিয়া ও তার বাড়ির লোকজন শারমিনকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে আত্তহত্যা করেছে বলে প্রচারনা চালায়।
এদিকে বিষয়টি ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী বাড়ী ঘেরাও করে স্বামী দুলাল,শাশুড়ি খাদিজা বেগম (৫০),ননদ ফাতেমা বেওয়া (২৮),কুলসুম (২০) ও দেবর হাফিজুর কে আটক করলে তারা হত্যার কথা স্বীকার করলে থানায় খবর দেয় এলাকাবাসী।
পরে নাগেশ্বরী থানার ওসি রওশন কবীর ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ ও আটককৃত আসামীদের থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবির জানায়,নিহতের লাশ ও আসামী দের থানা হেফাজতে নেয়া হয়েছে।মামলার প্রস্তুতি চলছে,,,,,,
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com