প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৯:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২০, ৬:০০ পি.এম
ঝিকরগাছা উপজেলার রঘুনাথ নগর কলেজ মাঠে আনসার ও প্রতিরক্ষা বাহিনীর মাঝে খাদ্য বিতরণ

আব্দুল জব্বার, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫টি ইউনিয়নের ১শত জন সদস্যদের মাঝে খাদ্য বিতরণ।
শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা ও মুজিব বর্ষের উদ্দীপন আনসার ভিডিপি আছে সারাক্ষণ এই স্লোগানের মধ্যদিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলায় বৈশ্বিক মহামারি কোভিড-১৯ প্রাদুর্ভাবজনিত কারণে পানিসারা, হাজিরবাগ, বাঁকড়া, নির্বাসখোলা ও শংকরপুর ইউনিয়নের ১০০ জন, আনসার-ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
সদস্য প্রতি খাদ্যের পরিমাণ ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি পেঁয়াজ, ১টি সাবান ও ১টি মাস্ক।
আজ শনিবার উপজেলার রঘুনাথ নগর কলেজ মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জনাব মোঃ সেলিম রেজা, আনসার ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারা বেগম, উপজেলা কোম্পানীর কমান্ডার মোঃ রমজান আলী, ভিডিপি’র ওয়ার্ড দলপতি তুষার ইমরান, ছাত্রলীগ নেতা রানা প্রমুখ।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com