সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে পুখরিজানা মানকি খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় দুই ব্যক্তি কে আটক করেছে পুলিশ। তাদের এক বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
০৫/০৫/২০২০ইং তারিখ মঙ্গলবার দুপুরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার এ কারাদণ্ড দেন।
তাদের কাছ থেকে প্যারাক্রম ও ফাইটারমেথিন নামে দুই বোতল বিষ, একটি বেহুন্দি জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে।
দন্ডপ্রাপ্তরা হল, ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া গ্রামের মাসুম খলিফা ও চাঁনপুরা গ্রামের জসিম বেপারী।
ইউএনও মো. সোহাগ হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে এ চক্রটি রাজাপুর উপজেলার কয়েকটি খালে বিষ প্রয়োগ করে মাছসহ বিভিন্ন প্রাণী নিধন করে আসছিলো।
০৪/০৫/২০২০ইং তারিখ সোমবার দিবাগত রাতে খালে বিষ প্রয়োগের প্রস্তুতি নিলে পুখরিজানা মানকি খালের স্লুইজগেট এলাকায় তাদের জনতা আটক করে পুলিশে দেয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এক বছরের কারাদন্ড প্রদান করা হয়।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com