সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান সৈয়দ সিরাজুল ইসলাম হাসান।
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার পান্ডারগাও ইউনিয়নের পলিরচর গ্রামে, পানি উন্নয়ন বোর্ডের দেওয়া হাওর রক্ষা বাঁধ। কিছু দুষ্কৃতিকারীদের হাতে বাঁধ ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে।
প্রসঙ্গত বর্তমান আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসার পর থেকে সারা দেশের ন্যায় হাওর বেষ্টিত গ্রাম পলিরচরেও উন্নয়নের ধারা অব্যাহত থাকে, তারই প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড হাওড়া রক্ষা বাঁধ নির্মাণ করেন।
তাতে গ্রামের শতভাগ কৃষি নির্ভরশীল লোক থাকায় সবাই পানি উন্নয়ন বোর্ড সহ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমাদের প্রতিনিধি কে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান রাতের আধারে কে বা কারা বাঁধ টি ভেঙ্গে ফেলে দেয় সামান্য কিছু স্বার্থের জন্য,
আমাদের এক প্রশ্নের উত্তরে স্থানীয় কয়েকজন জানান বিশেষভাবে সন্দেহ হচ্ছে আমাদের কিছু জেলেদের এবং বর্ষাকাল এর কারণে এদিকে কিছু নৌকা চলাচল করে হয়তো তারাও ভেঙ্গে ফেলতে পারেন,
আমরা নিজের চোখে দেখিনি তাই প্রতিবাদও করতে পারছিনা আর দেখলেও ওরা বেশ প্রভাবশালী হওয়াতে আমরা প্রতিবাদ করতে পারি না।
উল্লেখ্য
পলির চর সরকারি প্রাঃ বিদ্যাল সামনের বাঁধ টি পলির চর উত্তর পাড়ের ছাত্র /ছাত্রীর ও জনগণের খুবই প্রয়োজন।
কিন্তু এক কুচক্রী মহল সামান্য সার্থের জন্য অাজ শেষ রাতে গোপন অবস্থায় একদল লোক বাঁধ টি কেঁটে ফেলে তাদের জন্যে সুবিধা হয় এইজন্য কুচক্রীরা বাঁধ কেটে ফেলে, এবং অর্থাৎ বাঁধটি ভেঙে দিয়েছে।
রাত শেষ হওয়ার পরে গ্রামের লোকজনের চোখে পরে তাই বাঁধটিকে টিকানোর জন্য সমাজ সেবক জহুর উদ্দিন, সেবুল অাহমদ ও বাচ্চু মিয়ার নেতৃত্বে গ্রামের লোকজনকে নিয়ে বাঁধ রক্ষা করার কাজ শুরু করেন, এলাকার স্থানীয় লোকজন।
আমাদের প্রতিবেদক তথ্যের জন্য গেলে বেরিয়ে আসে এসব তথ্যচিত্র এলাকার বেশ কয়েকজন স্থানীয় জনগণ একসাথে বলে উঠেন আমরা এই ঘৃণিত কাজের জন্য নেতৃস্থানীয় ও গণ্যমান্য ব্যক্তি বর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজ সেবক সহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি, এবং প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি ৷
Leave a Reply