1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

সর্বোচ্চ আক্রান্তের দিনে মৃত্যু ২১ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৩৮৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

 

অনলাইন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে নতুন করে আরও ১ হাজার ৬০২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আত্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৭০ জনে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জনে।

সোমবার (১৮ মে) বেলা ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ৪১টি প্রতিষ্ঠানে ৭ হাজার ৭৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো ১ হাজার ৬০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৭০ জনে।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২১ জন। নতুন করে যারা মারা গেছেন তাদের ১৭ জন পুরুষ ও ৪ জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪৯ জনে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরো ২১২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ৪ হাজার ৫৮৫ জন সুস্থ হলেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিনে দিনে করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বেড়েয়েই চলছে। আজ দুপুর পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৮৭০ জন মানুষ। এর আগে গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের আঘাত আসে।

এরপর এটি বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। সোমবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ১৬ হাজার ৬৭১ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪৮ লাখ ১ হাজার ৮৭৫ জন। অপরদিকে ১৮ লাখ ৫৮ হাজার ১৭০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121