1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে সরকারি নিয়ম ভঙ্গ করায় ব্যাবসা প্রতিষ্ঠানে জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২০
  • ২৬৪ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মৌলভীবাজার জেলা প্রতিনিধি :শামছুল ইসলাম সোহাগঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বাস্থ্য বিধি না মেনে ব্যবসা পরিচালনা ও সরকারের নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ৬৭টি মামলায় করা হয়েছে বলে জানা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের আজ ২৭ মে বিকালে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন এরিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ।

এ সময় প্রায় ৬৭ টি মামলা দায়েল করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন । সামাজিক দূরত্ব, গ্লাভস ও মাস্ক ব্যবহার করতে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বলা হয়।

শহরের ষ্টেশন রোড, হবিগঞ্জ রোড, নতুন বাজার, পুরান বাজার, মৌলভীবাজার রোডসহ বিভিন্ন সড়ক পরিদর্শন করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, সরকার স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার অনুমতি দিয়েছেন। কিন্তু ব্যবসায়ীরা নিয়মকানুন না মেনে দেশ ও জাতিকে জীবনের ঝুঁকি ফেলে ব্যবসা করছেন। যা করোনা সংক্রমনে সহায়ক ভূমিকা পালন করবে। এর ফলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121