মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর জেলা প্রতিনিধি
সীমান্তবর্তী জেলা শেরপুর -সারা বাংলাদশে যখন বৈশ্বিক করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) প্রতিরোধে সরকার স্বাস্থ্য বিভাগসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের আত্ম নিয়োগ করেছে। এতে পিছিয়ে নেই শেরপুরের পুলিশ বিভাগ। পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর নির্দেশনায় প্রর্তেক পুলিশের সদস্য -কর্মকর্তা-কর্মচারীগণ এক সাথে মিলে মিশে করোনা ভাইরাস প্রতিরোধে নিরলসভাবে রাত দিন কাজ করে যাচ্ছে। এসব সচেতনতা কার্যক্রমের মধ্যে শেরপুর জেলার সর্বস্তরের মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাইকিং, সহ নানাভাবে প্রচার-প্রচারণা, লিফলেট বিতরণ এবং কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে পুলিশ প্রশাসন।সীমান্তবর্তী এলাকায় গারো আদিবাসী সহ সকলের খুজ খবর প্রতিনিয়ত নিচ্ছেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম কখনো নিজেই চলে আসছেন খাদ্য সামগ্রী নিয়ে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্যে নিজ হাতে। এরই মাঝে শুরু হয়েছে কৃষকদের বোরোধান ধান কাটা মারাই করা – এতেও পিছিয়ে নেই পুলিশ সুপার প্রতিদিন অসহায় কৃষক পরিবারের ধান কেটে দিচ্ছেন, সকল কৃষকদের উত্সাহ সাহস দিয়ে চলছেন। পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম বলেন আমাকে আমার পুলিশ প্রশাসনে সকল সদস্যদের সহযোগীতা নিয়ে আমি কাজ করে যাচ্ছি শুধু আমিই কাজ করে যাচ্ছি তা নয় সকলেই ভালো কাজ করছেন।এই করোনা ভাইরাস প্রতিরোধের মধ্যে এটাও একটা অংশ, কৃষকদের ধান কাটা কষ্টের ফসল ঘরে তুলতে পারলে খাদ্যের অভাব হবে না – তাতে আইনশৃংখলার অবনতি ঘটবে না।“আমরা আছি জনতার পাশে, “মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্খা লেখা থাকে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে এরই ধারাবাহিকতায় ১০ মে রোববার সকাল ১১টায় শেরপুর জেলা পুলিশের আয়োজনে শেরপুর জেলার সদর হাসপাতাল প্রাঙ্গণে কোভিড-১৯ নমুনা সংগ্রহ বুথ স্থাপন করে অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।কোভিড-১৯ বুথ স্থাপনকালে বক্তব্য রাখেন, শেরপুরের সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুল রউফ,এসময় কোভিড-১৯ বুথ স্থাপনের উদ্বোধন কালে প্রথম নমুনা সংগ্রহ করা হয় শেরপুর সদর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও স্থানীয় লোকজনের। এর মধ্য দিয়েই গত রোববার শুরু হওয়া কোভিড-১৯ নমুনা সংগ্রহের কার্যক্রম। তাতে শেরপুর জেলার অনেকের মূখেই শোনা যায় এসপি সাহেবের কর্ম নিয়ে, করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে সরকারের নির্দেশনার বিষয়টি মাথায় রেখে নিজের উদ্যোগে সকল কাজে তিনি দৃষ্টান্ত সৃষ্টি করে চলছেন কাজী আশরাফুল আজীম পিপিএম।এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জেলা গোয়েন্দা শাখার ডিবির (ওসি) মোঃ মোখলেছুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ মনিরুল আলম ভূঁইয়া, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন, শেরপুর জেলা সদর হাসাপতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ খাইরুল কবির সুমনসহ পুলিশ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply