মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর জেলার ঝিনাইগাতী গৌরীপুর ইউনিয়নের সিংগাপুর প্রবাসী সমাজ সেবক মোঃ সামিউল হক হৃদয় নিজ উদ্যোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও জিগাতলা এলাকায় করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পরা অসহায় হতদরিদ্র ২২০ পরিবারের ১ লক্ষ ১০ হাজার টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় বনগাঁও জিগাতলা তার নিজ বাড়ীতে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে ২২০ জন দুস্থ্য, হতদরিদ্র, কর্মহীন হয়ে পরা পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, ছোলা বুট, তৈল, মুড়ি, সাবানসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু, প্রবাসী সামিউল হকের পিতা মোহাম্মদ আলী, ছালাউদ্দিন ও রবিউল ইসলাম সহ অনেকে।
Leave a Reply