1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

“রোজা রেখে কৃষকের ধান কেটে দিচ্ছে গোপালগঞ্জ সদরের জালালাবাদ ইউনিয়ন ছাত্রলীগ “

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ৩৮৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

বশির মিনা, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ-

দেশ জুড়ে লকডাউনে স্তব্ধ হয়ে গেছে মানুষের জীবনযাত্রা। কিন্তু স্তব্ধ হয়ে যাইনি প্রকৃতির নীতি-রীতি। সবুজ আবরণ ভেদ করে সোনালী আলোয় মাঠে শোভা পাচ্ছে কৃষকের সোনালী ফসল ধান। বিদ্যমান করোনা পরিস্থিতির কারণে শ্রমিক না পাওয়ায় পাকা ধান কাটতে সমস্যা হচ্ছে কৃষকদের। আর এই সংকটে অসহায় কৃষকের পাশে দাড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

এরই ধারাবাহিকতায় আজ নবম দিনের মতো রোজা রেখে প্রখর রোদের মধ্যে ধান কাটতে মাঠে অবস্থান করছে গোপালগঞ্জের ১ নং জালালাবাদ ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা।
মোবাইল ফোনে খবর পেয়ে জালালাবাদ ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা এক অসহায় কৃষকের প্রায় ৩ বিঘা জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়।

আজ শনিবার (৯ মে) গোপালগঞ্জ সদরের জালালাবাদ ইউনিয়নের কৃষক রবিউল ইসলামের ফোন পেয়ে কলাবাগান ছাত্রলীগ নেতা তৌকির শেখ ও জালালাবাদ ইউনিয়ন ছাত্রনেতা রিপন কাজীর নেতৃত্বে প্রায় ৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী এ ধানকাটা কার্যক্রমে অংশ নেন।

কলাবাগান থানার ছাত্রনেতা তৌকির শেখ জানান, ‘ ছাত্রলীগ যেকোনো মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থাকে। করোনা মোকাবেলায় মাঠে থেকে সর্বোচ্চ কাজ করছে ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় খবর পাই শ্রমিক সংকটের কারনে কৃষক রবিউল ইসলাম তার পাকা ধান কাটতে পারছে না। এমতাবস্থায় আমরা তার পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছি।
জালালাবাদ ইউনিয়নের ছাত্রনেতা রিপন কাজী জানান,’ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ছাত্রলীগের কর্মীরা অসহায় কৃষকের পাশে দাড়িয়েছি। যতদিন এসব অসহায় কৃষকের ঘরে ধান না পৌছাবে, ততদিন আমরা মাঠে অবস্থান করবো ইনশাআল্লাহ।

ধান কেটে বাড়ি পৌছে দেয়ায় ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসহায় সেই কৃষক এবং স্থানীয় লোকজন ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121