1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

রূপগঞ্জে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, বাড়ছে করোনা রোগী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৩১১ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

নারায়ণগঞ্জ রুপগঞ্জ প্রতিনিধিঃ

রূপগঞ্জের বাজারগুলোতে লকডাউনের শুরু থেকে এখন পর্যন্ত জনগণ সামাজিক দূরত্ব মেনে না চলায় করোনার আক্রান্তের সংখ্যা বেঁড়ে চলছে। বাংলাদেশের মধ্যে সব চেয়ে করোনা আক্রান্তের ঝুঁকিপূর্ণ জেলা নারায়নগঞ্জ।

আর রূপগঞ্জের জনগণ প্রতিনিয়ত বিভন্ন কাজে নারায়নগঞ্জ শহরে যাতায়াত করে থাকে। এরই মধ্যে উপজেলার ১৯ জন নারী-পুরুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতবরণ করেছে ২জন। এত ঝুঁকি থাকা সত্বেও সাধারণ জনগণ ঘরে না থেকে সামাজিক দূরত্ব না মেনে রাস্তা-ঘাটে, হাট-বাজারে মনগড়া মত চলাচল করছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলেও তা উপেক্ষা করছে জনসাধারণ।

আর যারা আদেশ অমান্য করছেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল- জরিমানা সহ-বিভিন্ন আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। সরজমিনে উপজেলার গোলাকান্দাইল, ভুলতা, বরপা, রুপসী, কাঞ্চন বাজার, মুড়াপাড়া, আতলাপুর বাজার, বিরাবো বাজার, মাসাবো বাজার বরাবো বাজার, রসুলপুর বাজার, গোলাকান্দাইল নতুন বাজার পরিদর্শন করে দেখা যায় সকাল থেকে রাত পর্যন্ত সামাজিক দূরত্ব না মেনে জনসমাগম থাকে।

প্রতিদিনই সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এবং সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাঁন ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বিভিন্ন এলাকা ঘুরে জনগণকে ঘরে থাকার অনুরোধ করেন।
রূপগঞ্জে যারাই করোনাভাইরাসে আক্তান্ত হয়েছে তাকে এবং তাদের পরিবারের সদস্যকে সামাজিকভাবে অবহেলিত না করে তাদের সহযোগিতা করা সহ তাদের সাথে মানবিক আচরণ করারও অনুরোধ করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরো বলা হয় করোনাভাইরাস নামে এই মহামারি হাত থেকে বাঁচতে হলে আমাদের সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে হবে। হাট বাজারে কোন ধরনের জটলা করা যাবেনা। আমরা সকলে নিয়ম মেনে চলছে আমরা এই মহামারি করোনার থেকে রক্ষা পাব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121