July 20, 2026

রাজাপুরে শ্বাসকষ্ট-জ্বরে আক্রান্ত প্রধান শিক্ষকের মৃত্যু

0
রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নে ৭৮নং চড়খালি তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিদাস চন্দ্র হালদার (৫০) শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার সকালে হাসপাতালে নেওয়ার পথে বেকুটিয়া ফেরিঘাট এলাকার তিনি মারা যান রাজাপুরের ইউএনও সোহাগ হাওলাদার জানান, খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যানকে ওই বাড়িতে পাঠিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচওকে নমুনা সংগ্রহের জন্য বলা হচ্ছে। তার দাহ ও স্বজন-স্থানীয়দের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ছিলেন। ওই শিক্ষকের বাড়ি থেকে ফিরে স্বজনদের বরাদ দিয়ে সাতুরিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানান, শিক্ষক হরিদাস চন্দ্র হালদার কয়েকদিন ধরে শ্বাসকষ্ট ও জ্বরে ভুগছিলেন। স্বজনরা চিকিৎসার জন্য তাকে পিরোজপুর নেওয়ার পথে বেবুটিয়া ফেরিঘাট এলাকায় তার মৃত্যু হয়। এর আগে তিনি ২ বার স্ট্রোক করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed