শাহ আলম,জেলা প্রতিনিধিঃ
রাংগামাটিতে হটাৎ কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড করে দিল অনেক পরিবারের বসতবাড়ি। ২৯ মে শুক্রবার দুপুর থেকে শুরু হয়ে ঝড়ের তান্ডব চলে ঘন্টাব্যাপী এতে করে দিনের আলো রাতের আধারে পরিনত হয়।কাঁচা বাজারের এক বিক্রেতা জানায় সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত দোকান খোলার নির্দেশ এই মহামারির সময় কিন্তু বন্যায় বাজার তছনছ হয়ে গেছে এমনকি কোন ক্রেতা নেই বাজারে।অন্য দিকে ঝড়ের তান্ডবে শহরের বিভিন্ন স্থানে ঘরের চাল উড়িয়ে নিয়া যায়। করোনা মহামারির সময় কালবৈশাখী ঝড়ে বিপাকে পড়ছে নিম্নবিত্তরা।
সাংবাদিক মহল ঘটনা স্থল পরিদর্শন করতে গেলে এই অসহায় বসতবাড়ি ভেঙ্গে চুরমার হওয়া লোকজন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলে সরকারের পক্ষ থেকে আমাদের সাহায্য না করলে তাহলে আমাদের রাস্তায় ঘুমাতে হবে।সুতরাং বিষয়টি প্রশাসনের বিবেচনা করা উচিৎ।
Leave a Reply