যশোরের নাভারন বিভিন্ন জায়গায় মাক্স ও রান্না খাবার বিতরণ করলেন- “দেশসেরা উদ্ভাবক মিজান”
কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
যশোরের নাভারন রেল স্টেশন পাড়া, বুরুজবাগান গ্রামের মধ্যে, ডগর বাগান, কাজিরবেড় গ্রাম, বিভিন্ন জায়গায় ৬০ প্যাকেট বাড়ির রান্না করা খাবার ও মাক্স বিতরণ করেন। দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান।
বুধবার (১৩ মে ) বিকাল ৪ টার সময় নাভারন রেল স্টেশন পাড়া, বুরুজবাগান গ্রামের মধ্যে, ডগর বাগান, কাজিরবেড় গ্রাম বিভিন শ্রেণি-পেশার মানুষের মাক্স ও ৬০ প্যাকেট বাড়ির রান্না করা খাবার বিতরণ করেন, দেশসেরা উদ্ভাবক শার্শার মিজানুর রহমান ( মিজান) সুস্থ থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন। ”
চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য, তরুণ সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী, জনাব জসিম উদ্দিন বলেন, আপনারা জানেন দেশে এই মহামারী শুরু থেকে আমি আমার এলাকায় অসহায় মানুষের জন্য আমার পরিবারের পক্ষ থেকে সাহায্যর হাত বাড়িয়েছি চাউল,ডাউল,তৈল পিয়াজ আলু ও কিছু প্রতিনিধি দের মাঝে পি পি ই দিয়েছি এবং লকডাউন যত দিন থাকবে আমি আমার পরিবারের পক্ষ থেকে এই অসহায় কর্মহীন মানুষের পাশে থাকার চেষ্টা করবো ইনসাআল্লাহ্।
দেশ সেরা উদ্ভাবক মিজান বলেন , দেশে এ সংকট সময় যতদিন চলবে, ততদিন খাওয়ানোর ইচ্ছা প্রকাশ করছি, আমার এই কাজে সহযোগিতার জন্য, সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
তিনি আরো জানান, আমার এই কাজে সহযোগিতা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খোরশেদ আলম চৌধুরী, এসিল্যান্ড শার্শা উপজেলা ( ভূমি সহকারী কমিশনার ) ও উপজেলা নির্বাহী অফিসার, পুলক কুমার মন্ডল মহোদয়।
আজকের খাবারের সহযোগিতা করেছেন, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য, তরুণ সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী, জনাব জসিম উদ্দিন, আমি উনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাকে ধারাবাহিক সহযোগিতা করে আসছেন আমার ফেসবুক বন্ধুগন, আমি উনাদেরকে ও কৃতজ্ঞতা প্রকাশ এর স্বীকার করি।
এ সময় উপস্থিত ছিলেন, তরুণ সমাজ সেবক আসাদুজ্জামান সাঈদ,ও এস, টেলিভিশনের বিশেষ প্রতিনিধি, জনাব জসিম উদ্দিন, ও স্থানীয় নেতৃবৃন্দ।