1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

বালিয়াকান্দীতে ৱ্যাবেৱ হাতে অস্ত্রসহ ডাকাত আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৩১৪ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

নিজস্ব প্রতিনিধি মোঃ শাওন শেখ

জেলার বালিয়াকান্দি থেকে ডাকাত সর্দার মো: শমসের মোল্লাকে আটক করেছে ৱ্যাব। আটককৃত শমসের মোল্লা উপজেলার ইসলামপুর ইউনিয়নের বার মল্লিকা গ্রামের সেকেন মোল্লার ছেলে ।

আজ বুধবার (২৭ মে ২০২০) বিকাল ৫টায় প্রেসব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর র‍্যাব-৮।

এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান অস্ত্র, চার রাউন্ড কার্তুজ, একটি রামদা, দুই লিটার দেশীয় মদ ও দশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

জানা যায়, ডাকাত সর্দার তার নিজ বসত বাড়ীতে ফেন্সিডিলের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। সেই সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৬মে) গভীর রাতে মো. শমসের মোল্লার বাড়ীতে অভিযান পরিচালনা করে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি, একটি রামদা, দুই লিটার দেশীয় মদ ও দশ বোতল ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করে।

আটককৃত শমসের মোল্লাকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় ৱ্যাব৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121