1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

বালিয়াকান্দীতে কৱোনা যোদ্ধাদেৱ মাঝে পিপিই বিতরন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ২৭৯ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

নিজস্ব প্রতিনিধি মোঃ শাওন শেখ

জেলার বালিয়াকান্দিতে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা ও সভা শেষে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মাঝে পিপিই বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৭ মে ২০২০) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠিত সভা শেষে পিপিই বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাফিন জব্বার, বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী সরদার, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলী, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ সালাম ও বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আতাউর রহমান প্রমূখ।

এ সময় বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হান্নান মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, জেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার, ক্যাপ্টেন রিদওয়ানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কোরনা প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সরকারী বিধি মেনে সিমিত আকারে দোকানে কেনা বেচা, মসজিদে নামাজসহ গুরুত্ব পূর্ণ সিন্ধান্ত গৃহিত হয়।

করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা শেষে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের চিকিৎসকসহ অন্যান্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাফিন জব্বারের হাতে ২০টি পিপিই (পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট) ও ১ টি ডিজিটাল থার্মোমিটার হস্তান্তর করা হয় এবং বালিয়াকান্দি থানা পুলিশের জন্য অফিসার ইনচার্জ একেএম আজমল হুদার হাতে ১ টি ডিজিটাল থার্মোমিটার তুলে দেয়া হয়৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121