1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

বাউফলে যুবলীগ নেতা তাপস হত্যাকারীদের ফাসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৫৩৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

জি এম মমিনুল ইসলাম স্টাফ রিপোটার্স:

 

পটুয়াখালী বাউফলে যুবলীগ নেতা তাপস হত্যাকারীদের ফাসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে ꫰

বুধবার (২৭ মে- ২০২০ ইং) বিকেল চারটার সময় উপজেলার কালাইয়া ইউনিয়নের চেয়ারম্যান এস.এম.ফয়সাল আহমেদ মনির মোল্লার নেতৃত্বে ইউনিয়নের সর্ব সাধারন জনগণ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সমন্বয়ে ‘ খুনি জুয়েলসহ অন্যান্য খুনিদের ফাসি চাই, প্রশাসন চুপ কেন জবাব চাই’ বলে বিভিন্ন স্লোগানের মাধ্যমে কালাইয়া বন্দর বাজারে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন্দর বড় পুকুর পাড়ে এসে মিলিত হয় ꫰ পরে সেখানে এসে প্রতিবাদ সভা করা হয় ꫰

এসময় উপজেলা ভাইস-চেয়ারম্যান মোশাররফ হোসেন খান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশীদ খাঁন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ꫰

উল্লেখ্য: গত রবিবার (২৪ মে-২০২০ইং) পটুয়াখালীর বাউফলে তোরণ দখলকে কেন্দ্র করে এমপি পক্ষ ও মেয়র পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়꫰ এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়꫰ এদের মধ্যে উপজেলার কালাইয়া ইউনিয়নের যুবলীগ নেতা তাপস পাল (২৫) কে গুরুত্বর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তাপস পাল চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পরে মারা যায়꫰

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121