1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

ফুলবাড়ীতে করোনা আক্রান্ত তাজুল ইসলাম সুস্থ হয়ে নিজ বাড়িতে ফিরলেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ২৭৩ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামের ফুলবাড়িতে মরণঘাতী করোনা ভাইরাসকে জয় করে নিজ বাড়িতে ফিরলেন তাজুল ইসলাম (৩০) নামে এক যুবক।
শনিবার (২ মে) বিকেল ৪টায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়ে এ্যাম্বুলেন্সে যোগে তাকে বাড়িতে পাঠানো হয়। তিনি দীর্ঘ ১৯ দিন করোনার সঙ্গে যুদ্ধ করে ফুলবাড়ী হাসপাতালের আইসোলেসন চিকিৎসাধীন ছিলেন তিনি। তাজুল ইসলাম ফুলবাড়ি উপজেলার সীমান্তবর্তী কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত কাচু শেখের ছেলে।সুস্থ তাজুল ইসলামকে ফুলের তোড়া দিয়ে বিদায় জানান ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মোছা. শামসুন্নাহার। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মেডিকেল অফিসার ডা: ছাইফুল ইসলাম, ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় প্রমুখ।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মোছা. শামসুন্নাহার জানান, করোনা আক্রান্ত যুবক সম্প্রতি ঢাকার মাধবদী গার্মেন্টস থেকে ফুলবাড়ীতে ফিরেছেন। পরে জ্বরে আক্রান্ত হওয়ায় গত ১২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ১৪ এপ্রিল তার করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে। পরে ১৪ এপ্রিল থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।তিনি আরও জানান, তাজুল ইসলামকে ১৯, ২৬ ও ২৭ এপ্রিল তিন দফায় করোনা নমুনা সংগ্রহ করে পাঠানো হলে তিনটি রিপোর্ট নেগেটিভ আসে।সুস্থ তাজুল ইসলাম জানান, ফুলবাড়ি হাসপাতাল কর্তৃকপক্ষের সুচিকিৎসায় আমি আল্লাহর রহমতে ভাল হয়ে গেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন বাড়িতে গিয়ে সুস্থভাবে জীবন-যাপন করতে পারি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121