1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

পরিবারের সাত জনসহ করোনা সংক্রমিত জবি শিক্ষার্থী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৩৪৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

জবি প্রতিনিধিঃ
পরিবারের সাত জনসহ করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী। ব্যবস্থাপনা বিভাগের ওই শিক্ষার্থী ও তার পরিবারের নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ পাওয়া যায়। ওই শিক্ষার্থী পরিবারসহ বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

জানা যায়, শুরুতে শিক্ষার্থীর চাকরিজীবী মামা অসুস্থতা বোধ করে এবং পরবর্তীতে পরিবারের বাকি সদস্যদের শরীরে করোনার সাধারণ লক্ষণগুলো দেখা দেয়। গত মঙ্গলবার পরিবারের সবাই নমুনা পরীক্ষা করায় এবং বুধবার পরিবারের সাত জন সদস্যের করোনা পজিটিভ আসে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ওই শিক্ষার্থী জানান, প্রথমে মামার শরীরে করোনার লক্ষণ দেখা দেয় পরবর্তীতে আমরা অসুস্থতা বোধ করায় পরিবারের সবাই পরীক্ষা করাই। দুই মামা, মামি, দশ বছরের ছোট ভাইসহ আমাদের মধ্যে সাত জনের করোনা পজিটিভ আসে। আমরা হোম আইসোলেশনে আছি।

ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম. মনিরুজ্জামান বলেন, বিষয়টি মাত্রই জানলাম। আমি ওই শিক্ষার্থীর সাথে কথা বলে যতটুকু পরামর্শ দেয়ার দিয়েছি এবং তার যে কোনো প্রয়োজনে আমরা সর্বাত্মক চেষ্টা করবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল জানান, নতুন করে আরেক শিক্ষার্থী ও তার পরিবারের সাত জন করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানতে পেরেছি। ওই শিক্ষার্থীর সাথে আমার কথা হয়েছে। যেকোনো ধরনের সহযোগিতায় আমরা তার পাশে আছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121