নড়াইলে কৃষকের ধান কেটে দিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ নড়াইল জেলা শাখা
মো: অাজিজুর বিশ্বাস নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলে কৃষকের ধান কেটে দিচ্ছে জেলা বাংলাদেশ ছাত্রলীগের নড়াইলের নেতা-কর্মীরা।
করোনাভাইরাসের মহামারী ঠেকাতে চলমান লকডাউনের মধ্যে এ জেলায় চলতি বোরো মৌসুমে ব্যাপকভাবে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে।
এ অবস্থায় হতদরিদ্র ও বর্গা চাষিদের ধান কেটে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে ছাত্রলীগ।
এরই অংশ হিসেবে শুক্রবার (১ মে) সকালে নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চষ্ণল শাহরিয়ার মিম,সাধারণ সম্পাদক মো.রকিবুজ্জামান পলাশের নেতৃত্বে ছাত্রলীগের ২৫ সদস্যের একটি টিম সদরের হবখালি ইউনিয়নে এক গরীব কৃষকের এক একর জমির ধান কেটে দেয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা,পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন,সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম,উপজেলা কৃষি অফিসার মো. জাহিদুর রহমান বিশ্বাস প্রমুখ।
জেলা ছাত্রলীগের সভাপতি চষ্ণল শাহরিয়ার মিম সাংবাদিকদের বলেন,‘আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের পাশে দাঁড়ানোর জন্য আমরা এ কর্মসূচি নিয়েছি।
পাশাপাশি নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মোর্তুজার কৃষকদের দেয়া উপহার কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন দিয়ে ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিচ্ছি।’